১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

পল্লবীতে অস্ত্রের মহড়া,চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

  • আপডেট: ০৭:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটক দুজন হলো–মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা রাজধানীর বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো.সালাহউদ্দিন আল-মামুন।

পুলিশ জানায়,শুক্রবার পল্লবী থানার সেকশন-১১ এলাকার টেম্পুস্ট্যান্ডে ৪০ থেকে ৫০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে গ্যাংয়ের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ধাওয়া দিয়ে মোনারুল ইসলাম ও মো.রুহুল আমিনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে অন্যরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে অস্ত্রের মহড়া,চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

আপডেট: ০৭:১৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬