মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে ৬৬ জন গ্রেফতার
- আপডেট: ০৩:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে শেরেবাংলা নগর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে-নারী ও শিশু মামলায় ১,মাদক দ্রব্য মামলায় ১ ও অন্যান্য আইনে ২০ জন।
শনিবার (৮ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল শুক্রবার (৭ আগস্ট) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- নাছির উদ্দিন (২০),সোলায়মান (২৫), হানিফ (৩৭), নুর ইসলাম (৪০),রাজিন (১৮),সজিব ইসলাম (১৮), তানভীর (২০) ,মো. হোসেন (২৯),সোহেল রানা (২৯), হাসান সরদার (১৯),ইকবাল (২০),নিলয় (২৩), সিফাত (২০), ইউসুফ (৩০), শুভ (২০),হাসানুজ্জামান অভি (২০),রকি ওরফে অনিক (২২), আবু রায়হান (২০), সিয়াম (২০), মমিন (৩৮),গাফফার (৮০) ওমারুফ (২০)।
অপরদিকে শেরেবাংলা নগর থানার একই সময়ে শেরেবাংলা নগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-রুবেল ভুইয়া ( ৩৫),আশিক (২৪),মো. জুনাইদ ( ২৪), মো. সাকিব হোসেন ( ২৫), মো. রনি ( ৩৮), মো. হোসেন খান ( ৩০), মো. হানিফ ( ২৯), মো. সাগর ( ৩২), মো. হাবীব ( ২৩), মো. কাউসার ( ৩০), শাহীন ( ৩০), শামীম আহমেদ ( ৩০), সজল হালদার ( ২৮), ইনজামাম ফারদিন রুদ্র ( ২০),তৈফিক তারেক ( ২০), এস এম ইমরান হোসেন ( ২৩), মো. আরিফ হোসেন মুন্না ( ২২), মোরাদুজ্জামান ( ১৯), মো. শহিদুল ইসলাম আশিক ( ২১),মো. রাকিব ( ১৯),মো. আল আমিন মাহমুদ ( ২১), মো. হৃদয় ( ২১),মো. ফরিদ শেখ ( ২৭), মো. মমিন হোসেন ( ২৮),মো. রাব্বি ( ২৮), মো. বাচ্চু খান ( ২১),মো. মনির ( ৩৭), মো. মেহেদী হাসান ( ২৩), মো. রাহুল ( ২০) ও মো. সোয়াইব অর্নব ( ২২)। এসময় তাদের কাছ থেকে ৫২ গ্রাম হেরোইন পাউডারসহ ১৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মধ্যে-নারী ও শিশু মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















