০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

দুটি জিডির পর জীবন বাঁচাতে পরিবারসহ দেশ ছেড়েছেন সমাজকর্মী শামীম-উল-আলম

  • আপডেট: ০৬:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাসায় চুরি ও গাড়ির গতিরোধ করে হামলার চেষ্টার অভিযোগে করা দুটি সাধারণ ডায়েরির (জিডি) পর পরিবারসহ দেশ ছেড়েছেন সমাজকর্মী মোহাম্মদ শামীম-উল আলম।

তিনি রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ‘রিভার ভিউ সমাজকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক। সংগঠনটির মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

শামীমের দেওয়া তথ্য মতে, দেশ ছাড়ার আগে তার বাসায় চুরি এবং পরে তার ওপর হামলার চেষ্টা হয়। প্রথম ঘটনায় তিনি ৯ এপ্রিল এবং দ্বিতীয় ঘটনায় ২৯ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি জিডি করেন।

তিনি বলেন, গত বছরের ৪ থেকে ৮ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে নরসিংদীতে শ্বশুরবাড়িতে ছিলেন। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জের রিভার ভিউ এলাকায় তার বাসায় চুরির ঘটনা ঘটে।

তার অভিযোগ, ওই সময় বাসা থেকে টাকা, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় ৯ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেন তিনি। জিডির নম্বর ৪৬৬।

এর কয়েক সপ্তাহ পর ২৭ এপ্রিল সকালে জরুরি কাজে গাড়ি নিয়ে গুলশানের দিকে যাচ্ছিলেন শামীম-উল আলম। তার অভিযোগ, বুড়িগঙ্গা সেতুর ওপর কয়েকজন তার গাড়ির গতিরোধ করে হামলার চেষ্টা করেন। এ ঘটনায় ২৯ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আরেকটি জিডি করেন তিনি। এর নম্বর ১৯৯৯ বলে জানান শামীম-উল আলম।

এই সমাজকর্মীর ভাষ্য, পরপর এসব ঘটনার পর নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।

‘রিভার ভিউ সমাজকল্যাণ সংস্থা’র নিবন্ধন নম্বর ঢ-০৯১১৭। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, সংগঠনটি অরাজনৈতিক ও অলাভজনক হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

২০১৩ সালে প্রতিষ্ঠাতা সদস্য ও দপ্তর সম্পাদক হিসেবে সংগঠনটির সঙ্গে যুক্ত হন শামীম। পরে ২০১৮ সালে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংগঠনটির মাধ্যমে বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং মাদক, ধর্মান্ধতা ও কুসংস্কারবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। করোনাভাইরাস মহামারির সময়ও অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুটি জিডির পর জীবন বাঁচাতে পরিবারসহ দেশ ছেড়েছেন সমাজকর্মী শামীম-উল-আলম

আপডেট: ০৬:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬