০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

রোম বিমানবন্দরে ত্রুটি,বিমান বাংলাদেশের দুই আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব

  • আপডেট: ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ইতালির রোম ফিউমিচিনো (এফসিও) বিমানবন্দরে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি ৩০৬ ফ্লাইট বিলম্বিত হয়েছে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি ৩০৫ ফ্লাইটও বিলম্বিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজি ৩০৬ ফ্লাইট পরিচালনাকালে রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি ধরা পড়ে।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।
ত্রুটি সম্পূর্ণভাবে দূর করে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিজি ৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে, রোমে অবস্থানরত বিজি ৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

একই উড়োজাহাজ ব্যবহৃত হওয়ায় বিজি ৩০৫ (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটের নতুন প্রস্থানের সময় শনিবার (৮ আগস্ট) দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান আরও জানিয়েছে, বিজি ৩০৬ ফ্লাইটের হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানানো হবে। যাত্রীদের প্রয়োজনীয় সহায়তার জন্য বিমান হটলাইন ১৩৬৩৬ চালু রয়েছে।

এ অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রোম বিমানবন্দরে ত্রুটি,বিমান বাংলাদেশের দুই আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব

আপডেট: ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬