০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ করবে কোস্ট গার্ড

  • আপডেট: ০১:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে প্রায় ২০ হাজার চারা রোপণ করা হবে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় এসব চারা রোপণ করা হবে।

শনিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সেন্টমার্টিনে জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে ‘সবুজ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে শনিবার সেন্টমার্টিনে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

কোস্ট গার্ড জানায়, কর্মসূচির আওতায় সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার চারা রোপণ করা হবে। এসব চারা দ্বীপের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।

বৃক্ষরোপণের পাশাপাশি সেন্টমার্টিনে আয়োজিত ‘প্লাস্টিক ফ্রি বিচ ক্যাম্পেইন’-এও অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় দ্বীপের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য রক্ষায় চলমান সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই সবুজায়নে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সেন্টমার্টিনে ২০ হাজার চারা রোপণ করবে কোস্ট গার্ড

আপডেট: ০১:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬