চট্টগ্রাম বিমানবন্দরে হারানো হ্যান্ডব্যাগ ও ল্যাপটপ উদ্ধার, যাত্রীর কাছে হস্তান্তর
- আপডেট: ১০:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ডব্যাগ ও ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিমানবন্দর এলাকায় টহল দেওয়ার সময় এসব জিনিস দেখতে পান শিফট ইনচার্জ এপিসি আল মামুন। পরে তিনি হ্যান্ডব্যাগ ও ল্যাপটপ উদ্ধার করে বিষয়টি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জানান।
আনসার সদস্যরা জানান, উদ্ধার করা জিনিসপত্রের প্রকৃত মালিককে খুঁজে বের করতে বিমানবন্দরে একাধিকবার মাইকিং করা হয়। পরে যাত্রী মো. সাকিবকে শনাক্ত করা সম্ভব হয়। যাচাই শেষে তাঁর কাছে হ্যান্ডব্যাগ ও ল্যাপটপ অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রী সাকিব। তিনি আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের সহায়তায়ও আনসার সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তাঁদের এমন তৎপরতা বিমানবন্দরে আসা-যাওয়া করা মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রাখছে।



















