০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম মেডিকেলে:চিকিৎসকের অ্যাপ্রোন পরে ঘুরছিলেন তরুণী, অতঃপর…

  • আপডেট: ০৭:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের ৮ তলার ৮২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম রিতু রানী।

হাসপাতাল ও আনসার সদস্যদের সূত্রে জানা যায়, রিতু নিজেকে হাসপাতালের বাইরের একটি বেসরকারি ল্যাবের প্রতিনিধি পরিচয় দেন। তিনি রোগী ও তাদের স্বজনদের দ্রুত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলছিলেন। একপর্যায়ে রক্ত পরীক্ষা দ্রুত করিয়ে দেওয়ার কথা বলে এক রোগীর স্বজনের কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা নেন তিনি।

পরে ওই স্বজন জানতে পারেন, একই পরীক্ষার নির্ধারিত মূল্য ৩০০ টাকা। বিষয়টি তিনি দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান।

অভিযোগ পেয়ে আনসার সদস্য মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে রিতু রানীকে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আনসার সদস্যরা জানান, রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি হাসপাতালে দালালদের তৎপরতা ঠেকাতে তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রাম মেডিকেলে:চিকিৎসকের অ্যাপ্রোন পরে ঘুরছিলেন তরুণী, অতঃপর…

আপডেট: ০৭:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬