০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৬ পাচ্ছেন তিন কৃতী লেখক

  • আপডেট: ০৭:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৫

চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৬ পাচ্ছেন দেশের তিন কৃতী লেখক। তাঁরা হলেন : শিশুসাহিত্যিক দিলারা মেসবাহ (১৯৫০), দীপংকর চক্রবর্তী (১৯৫১) ও ওবায়দুল সমীর (১৯৬৭)।
গতকাল একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ৩০ ও ৩১ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশুসাহিত্য উৎসব ২০২৬ মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও সম্মানী। এছাড়াও উৎসবের কর্মসূচির মধ্যে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, বিষয়ভিত্তিক আলোচনা, শিশুসাহিত্যিক সম্মাননা, বইয়ের পৃষ্ঠপােষক সম্মাননা, আবৃত্তি প্রতিযোগিতা, লেখা পাঠ, ছোটোদের পরিবেশনায় আবৃত্তি-গান-নৃত্য প্রভৃতি।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লেখক সনজীব বড়ুয়া, বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, অরুণ শীল, মাহবুবুল হাসান, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, কেশব জিপসী, আবুল কালাম বেলাল, আজিজ রাহমান, মিজানুর রহমান শামীম, অমিত বড়ুয়া, ইফতেখার মারুফ, আনোয়ারুল হক নূরী, গোফরান উদ্দীন টিটু, নিজামুল ইসলাম সরফী প্রমুখ।
সভায় বলা হয়, ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ৩০-৩১ অক্টোবর দু‘দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে “শিশুসাহিত্য উৎসব” অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের প্রায় তিনশ’ লেখক অংশ নেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন। উৎসবে অংশগ্রহণেচ্ছুদের দ্রুত নাম নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিচের নম্বরগুলোতে নিবন্ধন ফি বিকাশ করা যাবে। বিকাশ করার সময় রেফারেন্সে নিজের নামটি লিখতে হবে। লিপি বড়ুয়া-০১৮১৪-১২২০৬৭, এম. কামাল উদ্দীন-০১৮১৯-৬২৯৫১৯, রাশেদ রউফ- ০১৮১৮-০১৬৫৮০। রেজিস্ট্রশনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬। লেখা পাঠে আগ্রহীদের ঐ তারিখের মধ্যেই স্বরচিত শিশুকিশোর উপযোগী ছড়া-কবিতা অনুর্ধ ২০ লাইনের ইমেইল : rashedrouf@yahoo.com পাঠাতে অনুরোধ জানিয়েছেন। শিশুসাহিত্য উৎসব উপলক্ষ্যে প্রকাশিত হবে সংকলন ‘শিশুসাহিত্য’। প্রতিবারের মতো শিশুসাহিত্য উৎসবে চট্টগ্রামসহ দেশের যে কোনো অঞ্চলের লেখক অংশ নিতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৬ পাচ্ছেন তিন কৃতী লেখক

আপডেট: ০৭:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬