১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত

  • আপডেট: ১০:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাখালীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় টিএন্ডটি মাঠের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় কড়াইল বস্তির বেলতলা এলাকায় ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি৷ পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুলালীর বাড়ি ময়মননিংহের শেরপুরে। তার স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক। তারা মহাখালীর টিএন্ডটি মাঠের পাশে ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত

আপডেট: ১০:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬