তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ১০২,সবচেয়ে বেশি মোহাম্মদপুরে
- আপডেট: ০৬:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১০২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ৩৯ জন,আদাবরে ১৮ জন, শেরেবাংলা নগরে ১০ জন, তেজগাঁও থানা ২৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ফারুক হোসেন ওরফে রিপন মাষ্টার (৩৬), মো. বাদল শরীফ (৩৩), মনির হোসেন (৪৮), মো. সুমন (৩৮), মো. আরমান (৩৩), ফুয়াদুর রহমান সজীব (৪৬), মো. রবিউল আউয়াল সানি (২২), রাসেল (২৩), মিরাজ আলী (২৪), মো. হাসান আলী (২৪), মো. ওমর, মো. ওমর আলী ( বয়স উল্লেখ নাই), মো. হৃদয় (১৯), মো. জসিম হোসাইন ( বয়স উল্লেখ নাই),মো. আজিম ( বয়স উল্লেখ নাই), মো. দুলারা ( বয়স উল্লেখ নাই), আল আমিন ( বয়স উল্লেখ নাই),মো. আব্দুর রনি (২৭), কামাল (৩৫), মো. রাশেদ (৩৫), ইয়াসিন হোসেন সিয়াম (২৬), মো. রাব্বি (২৮), মো. নয়ন (২১), মো. হোসেন (২০), মো. আজাদ আবিদ (৩২), মো. আদর ওরফে জয় (৩০), মো. আরিফ (২৮), মো. জিহাদ ( বয়স উল্লেখ নাই), তাজুল ইসলাম ( বয়স উল্লেখ নাই), জুবায়ের মাহমুদ সাগর (২৬), রাকিব আহমেদ ( বয়স উল্লেখ নাই),মো. ইমন (২২), আব্রার শাহরিয়ার খান (২৯), স্বপন মন্ডল (৩৬), জয় দাস (২০), অভি হোসাইন (২৬), মো. ইমন (২৫), মো. ফয়সাল (২২) ও মো. জাহিদুল ইসলাম (২৪)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-শাহীন (২৬), নাহিদ হাসান (২০), রাকিবুল হাসান (২০), মো. রওনক (১৮), মো. সাজ্জাদ হোসেন (২২), রাকিব সরকার (২০), মো. দুলাল মোল্লা (২৫), মো. শান্ত ব্যাপারি (১৮), মো. রাজু মোল্লা (২১), মো. শান্ত (২৪), মো. আল আমিন (৩৮), মো. সিরাজুল ইসলাম (৩২), মো. হাসেম (৪০), মো. আহাদ মিয়া (৩৪), মো. নাহিদ (১৮), মো. মেহেদী (১৮), মো. লিটন (২০) ও মো. রুকন (৩০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-জিএম নজরুল ইসলাম (৭৫),মোছা. মাকছুদা ইসলাম (৬৫),মো. রকিব মোল্লা (২৪),মো. হৃদয় প্রামানিক (৩৩),মো. নাহিদ (২৪),মো. বাবু মিয়া (২২),মো. হাফিজুল ইসলাম (২৩),মো. শুভ রহমান (১৯),নয়ন দাস (২১) ও মো. সজিব (২৫)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বশির (৩৫), বাপ্পি রহমান (২০), ইমাম হোসেন (২৬), মো. নাজমুল (২০), মো. রিয়াদ (২২), মো. মিরাজ হোসেন (২১), মো. মোরশেদ আলম (২০), মো. বিল্লাল (২১), মো. রায়হান (২০), মো. শারুন মিয়া (৩২), জাকারিয়া ইসলাম (২৫), মো. মাহমুদুল হাসান নাঈম (২১), মো. আব্দুর রহিম (৩৮), সাজ্জাদ হোসেন (২৫), মো. মিন্টু (২৪), মো. মনির (১৯), মো. সায়েম (২১), মো. হৃদয় (১৯), মো. হাসান (১৯), নুরুল আমিন (২০), হাসিব (২৮), সায়েম (২৮), মো. হাবিব খান (২৬), মো. আরিফ হোসেন (১৯) ও মো. জাহাঙ্গীর (বয়স উল্লেখ নেই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.আরিফ রায়হান শুভ (৩২),মো.হাসান (২২),মো.রাজু (৩৫) ও মো.বিপ্লব হোসেন (৪২)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আরমান উল্লাহ (৩৪),মো. খোকন মিয়া (৪৫),মো. সাগর মিয়া (২৭),আবির হোসেন ইনসান (২৫),মো. সাইফুল ইসলাম (২৬) ও মো. রনি মিয়া (২৬)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















