০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৪ জেলায় নতুন এসপি

  • আপডেট: ০৩:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০১১

চার জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো— নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমযার্দার মোট ৯ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ সুপার, বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে পুলিশ সুপার হিসেবে নেত্রকোণায় বদলি করা হয়েছে। নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের এআইজি মুঃ জালাল উদ্দিন ফাহিমকে পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের বিশেষ শাখায় (এসবি) পদায়ন করা হয়েছে।

র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে পুলিশ সুপার হিসেবে রাজবাড়ীতে এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে এবং পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে পুলিশ সুপার হিসেবে মেহেরপুরে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নূরুল আমীন হাওলাদারকে লিয়েন শেষে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত অবস্থান থেকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে রবিবার দুই জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়। যাদের মধ্যে— পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৪ জেলায় নতুন এসপি

আপডেট: ০৩:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬