০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস

  • আপডেট: ০৩:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগ দেওয়া ২৫ জন সিনিয়র অফিসারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে এ বিশেষ ক্লাস শুরু হয়। ৯০ মিনিটের এ সেশন শেষ হয় দুপুর ১টায়।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গ্রামীণ অর্থনীতি সচল রাখা, ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি আনসার ও ভিডিপির সদস্যদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্যাংকের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ ক্লাসে গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোগে সময়মতো ঋণ বিতরণ, দক্ষতার সঙ্গে ঋণ আদায় এবং তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করতে ব্যাংকিং সহায়তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।

ক্লাসের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান। এ সময় তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনে কাজে লাগিয়ে ব্যাংকের সেবার মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আর্থিক সেবা সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস

আপডেট: ০৩:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬