০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার

  • আপডেট: ০৪:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪৩টি ইয়াবা,২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক বিক্রির ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে এসআরবি-১০।

গ্রেফতারকৃত দুজন হলেন– মো. হাসান (২৭) ও মো. রোহান ইসলাম (২২)। হাসানের বাড়ি যাত্রাবাড়ীর দক্ষিণ শেখদিতে এবং রোহানের বাড়ি শনির আখড়া এলাকায়।

বুধবার (৭ অক্টোবর) এসআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে শনির আখড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান ও রোহানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭২ হাজার ৯০০ টাকা মূল্যের ২৪৩টি ইয়াবা, ৬ হাজার ৬০০ টাকা মূল্যের ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যান, মাদক বিক্রির ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা এবং চারটি মুঠোফোন জব্দ করা হয়।

এসআরবি-১০ এর ভাষ্য, গ্রেফতারকৃত দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। তাদের উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার

আপডেট: ০৪:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬