১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট: ১২:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এস এইচ এস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ২৯৭টি ভারতীয় শাড়ি, ২৭৩টি ভারতীয় কম্বল এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী। পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। পরে চালক ও সহকারীর কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা পণ্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি ডিভিশনের সিদ্দিকবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ১২:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬