১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চান্দিনা ও মতিঝিলে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

  • আপডেট: ০৮:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কুমিল্লার চান্দিনা ও রাজধানীর মতিঝিলে হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসার জন্য মায়ের সঙ্গে এসেছিল পাঁচ বছর বয়সী শিশু আবদুর রহমান হোসেন। হাসপাতালের গেটের সামনে শিশুটিকে কাঁদতে দেখে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন।

পরে হাসপাতাল এলাকায় মাইকিং করা হয়। এতে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। প্রায় এক ঘণ্টার মধ্যে মুরাদনগরসংলগ্ন সাতবাড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আবদুর রহমানকে তাঁর মা হালিমা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, বিকেল তিনটার দিকে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সাত বছর বয়সী তামিমকে একা ঘোরাফেরা ও কাঁদতে দেখেন কর্তব্যরত আনসার এপিসি মো. রোকনুজ্জামান। শিশুটি তাঁর ঠিকানা বা বাবা-মায়ের মুঠোফোন নম্বর বলতে পারছিল না।

বিষয়টি দ্রুত স্টেশন কন্ট্রোলারকে জানান রোকনুজ্জামান। এরপর স্টেশনজুড়ে মাইকিং করা হয় এবং শিশুটির পরিবারের সন্ধান শুরু হয়।

পরে তামিমের বাবা সুজন মিয়া ও মা তাসলিমার পরিচয় শনাক্ত করা হয়। স্টেশন কর্মকর্তা ও এমআরটি পুলিশের ইনচার্জের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে শিশুটিকে তাঁর বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

শিশু দুটিকে নিরাপদে ফিরে পেয়ে তাঁদের পরিবারের সদস্যরা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চান্দিনা ও মতিঝিলে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

আপডেট: ০৮:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬