মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬
- আপডেট: ০৭:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার।
এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইনে ১,দ্রুত বিচার আইনে ১,মাদক মামলায় ১,পরোয়ানা ১ জনসহ ডিএমপি আইনে ২২ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-আহসান হাবিব (২৩), রাসেল (৩১), আলমগীর (৩০), আলামিন (২৩), রাফি (২২), চন্দ্র ঠাকুর (৫১), মিলন হাওলদার (৪২), রাতুল রনি (২৮), আতিক (২২), সোহেল (২২), রাসেল (২৪), ইব্রাহিম (২৯), ফজলুল হক (২২),আব্দুর রহিম (৩০), জসিম উদ্দিন (৪৮),আমিনুর (৪২), সাজু (২২), শোয়েব (২৫),সোহেল (৫১), সাইফুল (১৯), মাহমুদুল হাসান ইব্রাহিম (২১), রাব্বি (২২), আরমান (১৯), ইমরান (২৮), আক্তার হোসেন (৪৫) ও আসাদুজ্জামান তামিম (২০)।
গ্রেফতারকালে ৩ পিস ইয়াবা ট্যাবলেট,৫০৪ গ্রাম গাঁজা, ৬ পাতা হেরোইনসহ ১ টি হাতকড়া উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (৭ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















