১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নাচোলে ১০০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত মাদকসহ গ্রেফতার ১

  • আপডেট: ০৮:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১০০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য (ESKUF) ও একটি মোটরসাইকেলসহ বাবর আলী (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে নাচোল থানার কালহইর রেলক্রসিংয়ের পশ্চিম পাশে রহনপুর-নাচোল সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মো.লোকমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালহইর রেলক্রসিং এলাকায় অবস্থান নেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। এ সময় রহনপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে চালক বাবর আলীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলের পেছনের সিটে থাকা সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে চারটি কার্টনের ভেতর থেকে ১০০ বোতল ESKUF উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১০ লিটার কোডিন ফসফেট মিশ্রিত তরল ছিল বলে জানিয়েছে অধিদপ্তর।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের জংশন ৮০ সিসি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতার বাবর আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর নয়াপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় বাবর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাচোল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নাচোলে ১০০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত মাদকসহ গ্রেফতার ১

আপডেট: ০৮:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬