১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার

  • আপডেট: ১২:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মতিঝিল থানার একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাতে আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান এসব তথ্য জানান।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে। থানা পোড়ানোর পরিকল্পনায় পুলিশ কর্মকর্তা আবুল হাসান থাকার অভিযোগ তোলেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পেছনে আবুল হাসানের ভূমিকা ছিল।

‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’

আবুল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই নানা অভিযোগ তুলে আসছিলেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনের সময় আবুল হাসান নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ বলে পরিচয় দিতেন।

শাহ আলম সৈকতের দাবি, আবুল হাসানের নেতৃত্বে তার বাসায় একাধিকবার অভিযান ও ভাঙচুর চালানো হয়েছিল। এ সময় পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার

আপডেট: ১২:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬