০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার

  • আপডেট: ০১:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৩২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার।

এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৭ জন,
মাদক ৩ জন, পরোয়ানা ৩ জন ( পরোয়ানা তামিল ৪ টি),বিভিন্ন আইনে ৯ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,মিঠুন মৃধা (২৪),ইকবাল (২৫),রাব্বি (২৫),সুমন (২৫),শাকিল (২০),নূরনবী (২০),ইমরান (২৭),আইচান (৩৫),আরমান (৪০),শাওন (১৯),জসিম (৪২), রনি (২৫),মুজাহিদ (২৩),মাসুদ রানা (৩০),রাশেদ (২৭), ছোটু (২৫),রবিউল ইসলাম টুটুল (২২),মনোয়ার (৩০),আব্দুল হানিফ (২৬),মানিক (২৮),শুভ (২৫) ও নুর ইসলাম (৩২)। এসময় তাদের কাছ থেকে ২ টি সামুরাই,২০০ গ্রাম গাঁজা,১০ পাতা হেরোইন উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,শুক্রবার (০২ জানুয়ারি ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার

আপডেট: ০১:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬