০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা–ম্যানচেস্টার রুটে বিমানের নিয়মিত ফ্লাইট সাময়িক স্থগিত

  • আপডেট: ১০:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

রবিবার (০৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনার প্রস্তুতি, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ (লং টাইম মেইনটেন্যান্স) প্রয়োজনীয়তা এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, তবে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে টিকিট কাটা যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা করা হবে। ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ অন্যান্য বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে যাত্রীদের অবহিত করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকা–ম্যানচেস্টার রুটে বিমানের নিয়মিত ফ্লাইট সাময়িক স্থগিত

আপডেট: ১০:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬