০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

৫০ বছরের গৌরব উদযাপন: আনসার ভিডিপি একাডেমিতে শুরু হলো ভিডিপি দিবস–২০২৬

  • আপডেট: ০১:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৩০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আজ সোমবার ( ৫ জানুয়ারি) সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উদযাপিত হচ্ছে।

১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা,সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে দিবসটি উপলক্ষে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি আনুষ্ঠানিকভাবে ভিডিপি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাহিনীর প্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর মহাপরিচালক মহোদয় ভিডিপি সদস্যদের সঙ্গে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে ভিডিপি দিবসের উদ্বোধন করেন।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি আনসার ভিডিপি একাডেমি প্রাঙ্গণ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের একাংশ প্রদক্ষিণ করে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদ মিনার প্রাঙ্গণে বাহিনীপ্রধান আগত ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দেশপ্রেম,শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,ভিডিপি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৫০ বছরের গৌরব উদযাপন: আনসার ভিডিপি একাডেমিতে শুরু হলো ভিডিপি দিবস–২০২৬

আপডেট: ০১:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬