১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে মিলবে ৫ লাখ টাকা পুরস্কার

  • আপডেট: ০৬:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এগুলোর প্রকৃত সন্ধানদাতাদের ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

পুরস্কারের পরিমাণ জানিয়ে তিনি বলেন,এলএমজিতে পাঁচ লাখ,এসএমজিতে দেড় লাখ, চায়না রাইফেলে এক লাখ এবং পিস্তল ও শটগানে ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রতি রাউন্ড গুলির জন্যও পুরস্কার থাকছে ৫০০ টাকা।

লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে কাছের থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান এআইজি শাহাদাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে মিলবে ৫ লাখ টাকা পুরস্কার

আপডেট: ০৬:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬