১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১০:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবাসহ ওয়াজ কুরুনী ওরফে সাকিব (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুট ওভার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবাসহ ওয়াজ কুরুনী ওরফে সাকিবকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, ওয়াজ কুরুনী ওরফে সাকিব সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১০:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬