১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

গাবতলীতে ৩০০ শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিজিবি

  • আপডেট: ০৭:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গাবতলীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার(০৮ জানুয়ারি) সকালে বিজিবির ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) উদ্যোগে উত্তর সিটি করপোরেশনের গাবতলী কাঁচাবাজার এলাকায় ৩০০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেনসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও কর্মসূচিটি প্রত্যক্ষ করেন।

শীতবস্ত্র বিতরণকালে তৈমুর হাসান বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষার দায়িত্বই পালন করে না, দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতেও সব সময় মানুষের পাশে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় মানুষজন চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের পাশে রয়েছে বিজিবি।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ ঢাকা ব্যাটালিয়নের পক্ষ থেকে গাবতলীর ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গাবতলীতে ৩০০ শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিজিবি

আপডেট: ০৭:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬