০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

টঙ্গীতে জাল টাকা তৈরি কারখানায় অভিযান, আটক ৩

  • আপডেট: ০২:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৬৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খুব

গাজীপুরের টঙ্গীতে একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার জালনোট এবং বিপুল পরিমাণ জালনোট তৈরির সরঞ্জামসহ চক্রের ৩ সদস্যকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামের একটি ভবন থেকে এসব উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— গাজীপুর জেলার দত্তপাড়া গ্রামের আ. আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার শক্তিপুর বাজার এলাকার আ. সালামের ছেলে মো. রুবেল মিয়া (৩৩) ও ময়মনসিংহ জেলার হাতিম এলাকার মো. সুরুজ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়ায় একটি জালনোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় আটক আসামিদের কাছ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ এবং ১টি পেপার কাটার মেশিন, স্ক্যানার, লেমিনেটিং মেশিন ও পেপার বাইন্ডার মেশিন, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি এবং ১০ রিম বিশেষ কাগজ, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট এবং আঠাসহ অন্যান্য উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় নগদ ১৯০০ টাকা এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার হয়।

র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জালনোট তৈরি করে বাজারে ছড়িয়ে আসছিলেন।

আসন্ন রোজা, ঈদ ও পূজাকে কেন্দ্র করে তাদের বড় ধরনের জালনোট সরবরাহের পরিকল্পনা ছিল।
র‍্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল (এস), বিএন জানান, আসামিদের বিরুদ্ধে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টঙ্গীতে জাল টাকা তৈরি কারখানায় অভিযান, আটক ৩

আপডেট: ০২:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬