০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১১:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১৮০১৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তরা) বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. দুলাল।

শনিবার (০৭ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ের ফুল মার্কেট এলাকার কবিরের ভাতের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত দুলাল একটি সক্রিয় মাদক কারবারি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১১:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬