০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ,আটক ২

  • আপডেট: ০১:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করা হয়েছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ দুইজনকে আটক করা হয়।

সোমবার (৯ মার্চ ) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কর্ণফুলি নদী দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে প্রবেশ করবে। এর ভিত্তিতে রবিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ১ হাজার ৫০ কেজি শুঁটকি জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ,আটক ২

আপডেট: ০১:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬