১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শাহজালালে আনসার সদস্যদের তৎপরতায়:সৌদিগামী যাত্রীর কাছে মিললো চার হাজার পিস ইয়াবা

  • আপডেট: ০৮:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার ব্যাটালিয়নের সদস্যদের তৎপরতায় ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে বিমানবন্দরের প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবাসহ সাইদুল ইসলামের ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায়।

সন্ধ্যায় আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর সৌদি আরবগামী ফ্লাইট নম্বর BS-381-তে যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সাইদুল। হেভি লাগেজ গেইট–৪ দিয়ে প্রবেশের পর তিনি নির্ধারিত কাউন্টারের রো “সি”-তে চেক-ইন সম্পন্ন করেন। পরবর্তীতে বোর্ডিং ব্রিজ নং C2-তে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য উপস্থিত হন।

প্রি-বোর্ডিং পর্যায়ে ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহী শামীম রেজা, ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিভিল সিকিউরিটি সদস্য হিজবুল বাহারকে র‍্যান্ডম তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।

পরবর্তীতে আনসার সদস্য শামীম রেজা এবং সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে এভসেক কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-কে অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো গণনা করে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা জব্দ করেন।

পরে এয়ারলাইন্স কর্তৃপক্ষ উক্ত যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে এবং এভসেক কর্তৃপক্ষ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর কাছে হস্তান্তর করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহজালালে আনসার সদস্যদের তৎপরতায়:সৌদিগামী যাত্রীর কাছে মিললো চার হাজার পিস ইয়াবা

আপডেট: ০৮:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬