১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান মহাপরিচালকের

  • আপডেট: ০৭:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১৮০২৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে স্বচ্ছতা,জবাবদিহিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বুধবার(১১ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর দায়িত্বপালনকালীন গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন। দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান ও সফল অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।

অনুষ্ঠানে মহাপরিচালক সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। দরবার শেষে একটি বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে সফলভাবে এক শিশুকে উদ্ধার করায় ৬ জন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করেন মহাপরিচালক। পুরস্কার হিসেবে তাদের সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণসহ ঢাকা ও জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুপুর ১টায় এই দরবার অনুষ্ঠান সমাপ্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান মহাপরিচালকের

আপডেট: ০৭:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬