১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা,গ্রেফতার ২

  • আপডেট: ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১৮০৪৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩)।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল কাগজপত্র,সিল-স্ট্যাম্প এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বুধবার(১১ মার্চ) রাতে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনাহর আলী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর জোনাল টিম দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেটের ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’নামের একটি দোকানে অভিযান চালায়। সেখানে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহারুল ইসলাম ও বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে তৈরি বিভিন্ন জাল নিয়োগপত্র,সরকারি লোগো সম্বলিত প্যাড,নন-জুডিশিয়াল স্ট্যাম্প,একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড,দুটি হার্ডডিস্ক,একটি এলইডি মনিটর এবং মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়,এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা,গ্রেফতার ২

আপডেট: ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬