মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৩
- আপডেট: ০১:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-মো. সুজন (২৫), হোসেন আলী (২৮), মো. ইমন (২২), মো. শিপন (২০), মো. সোহেল মোল্লা (৩০), সোহেল রানা (২২), রমজান আলী (২২), মারুফ হোসেন আরজু (২৭), ইব্রাহিম মাতব্বর (২৮),জীবন বিশ্বাস (২৩), আমিনুল ইসলাম (২৩),হানিফ হোসেন হৃদয় (২০) ও মো. শাকিল (২০)।
বৃহস্পতিবার (১৯ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,বুধবার (১৮ মার্চ ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জন,পরোয়ানা ২জন(পরোয়ান তামিলের সংখ্যা ৩টি),অন্যান্য মামলায় ৫ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















