শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে নিরাপত্তা জোরদার, থাকবে ড্রোন নজরদারি: পুলিশ
- আপডেট: ০৭:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৮১৩৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ) বিকাল ৩টায় জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন।
ব্রিফিংয়ে তিনি জানান,ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ মাঠকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি বলেন,মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে,যাতে সবাই নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারেন। পাশাপাশি আকাশপথে সার্বক্ষণিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
এ সময় ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস),জেলার সকল সার্কেল অফিসার,সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।




















