জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়ার অধ্যাদেশ সরকারি দল গ্রহণ করবে: সালাহ উদ্দিন আহমদ
- আপডেট: ০৩:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়ার অধ্যাদেশ সরকারি দল গ্রহণ করবে বলে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সংসদে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিক কাছে একথা জানান।
তিনি বলেন, আজকে অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে সংসদের বিশেষ কমিটির বৈঠক আছে। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে।
আমরা জনপ্রত্যাশা জুলাই ছাত্র গণঅভ্যত্থানের আকাঙ্ক্ষা এগুলোকে আমরা ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে সেই বিষয়ে ইনডেমনিটি দেয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে এগুলোকে আমরা গ্রহণ করব। বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল তাদের নেতাদের নামে, বিভিন্ন নামে এগুলো বিলুপ্ত করা হয়েছে এগুলোকে আমরা গ্রহণ করব।
সালাহ উদ্দিন বলেন, আরও অনেক অধ্যাদেশ আছে সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কিভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনীসহ গ্রহণ করা যায় অথবা কোনটা আমরা হয়ত বিলম্বে আরো সংশোধনী আনতে হবে সেটা ওভাবেই ফয়সালা করতে হবে।
কারণ সময় সংক্ষিপ্ত। এসব ৩০ দিনের মধ্যে ফয়সালা করার বাধ্যবাধকতা আছে। ত্রিশ দিনের ভেতরে ফয়সালা করতে গেলে অলরেডি আমাদের অধিবেশন ১২ তারিখ বসেছে। পরবর্তী অর্ধবেশন বসবে ২৯ তারিখ। এর মধ্যে প্রায় ১৫ দিনের মত সময় আমরা অতিবাহিত করছি। বাকি ১৫ দিনের মধ্যে যা করা যায় সেইটুকু আমরা ব্যবস্থা করব।
বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে এই বিশেষ কমিটির বৈঠক হয়। এই বিশেষ কমিটি বৈঠকে ১৩৩ টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে। এই কমিটিকে সবগুলো অধ্যাদেশ যাচাই-বাছাই করে আগামী ২ এপ্রিল মধ্যে এই কমিটির প্রতিবেদন সংসদে জমা দিতে হবে।
গত ১২ মার্চ এয়োদশ সংসদে প্রথম অধিবেশনে আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন। পরে আইনমন্ত্রীর প্রস্তাবে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়।
বিশেষ কমিটির সভাপতি হলেন, বিএনপির জয়নুল আবেদীন। সদস্যরা হলেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সালাহ উদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এএম মাহবুর উদ্দিন, আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, ফারাজানা শারমীন, জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, জিএম এম নজরুল ইসলাম।
বৈঠকে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় তিনি বৈঠকে থাকছেন না।



















