০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

ডিএমপির লালবাগ বিভাগের নতুন ডিসি তালেবুর রহমান

  • আপডেট: ০৬:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ— ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে মুহাম্মদ তালেবুর রহমানকে। বর্তমানে তিনি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসির দায়িত্বে রয়েছেন।

২৫ এপ্রিল ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিএমপির মিডিয়া শাখার ডিসি করা হয় তালেবুর রহমানকে। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা এতদিন একইপদে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন।

১০ মার্চ এক প্রজ্ঞাপনে লালবাগ বিভাগের ডিসি তারেক মাহমুদকে সরিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) করা হয়। এরপর পদটি খালি হওয়ায় তালেবুর রহমানকে সেখানে পদায়ন করা হয়েছে। তবে এখনও ডিসি মিডিয়া হিসেবে কোন কর্মকর্তাকে পদায়ন করা হয়নি।

তালেবুর রহমান ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে চাকরি জীবন শুরু করেন। ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে যোগ দেওয়ার আগে পুলিশ সদরদপ্তরের এআইজি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন তালেবুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপির লালবাগ বিভাগের নতুন ডিসি তালেবুর রহমান

আপডেট: ০৬:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬