০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি কিশোরগঞ্জে পুলিশের শ্রদ্ধা

  • আপডেট: ০১:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহীদদের স্মরণে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে পুলিশ সুপার সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক আসলাম মোল্লা, সিআইডি পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা চিরদিন বাঙালি জাতির গর্ব ও অহংকার হিসেবে বিবেচিত হবে। তাদের এই আত্মত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি কিশোরগঞ্জে পুলিশের শ্রদ্ধা

আপডেট: ০১:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬