তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৫৪
- আপডেট: ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ৩০,আদাবরে ৪, শেরেবাংলা নগরে ৮,তেজগাঁও থানা ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ ও হাতিরঝিল থানায় ৪ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সানজিম আলম সাগর (২৪),মো. পারভেজ মিয়া (২৭), মো. রাকিব (২০), মো. সজীব বাবু (২৪), মো. আরিয়ান শেখ ফয়েজ (২৫), মো. আবির আহম্মেদ রাব্বি (২০), মো. আলাল (২০), মো. রিয়াজ (১৮), মো. গোলাম রাব্বি (২০),মো. তামিম (১৭) (শিশু),মো. মানিক (১৭) (শিশু), ফাহিম (২৪),সাঈদ (বয়স উল্লেখ নেই), মো. জাহিদুল ইসলাম (বয়স উল্লেখ নেই), মো. আনোয়ার (২৬), মো. হৃদয় (২৫),নূর ইসলাম (৩৬), মো. রাসেল (২২),মো. আব্দুল্লাহ চৌধুরী (৩২), মো. ওয়াজিদ (২২), মো. মিরাজ (২৩), মো. আরিফ (২২),মো. সোবাহান ও জীবন (২৫), মো. মনির (৩৬),মো. মতিউর রহমান (৩০),মো. সিয়াম (১৯), মো. আসাদ (৪০),মো. সাদ্দাম হোসেন (৩৫),মো. রাসেল মিয়া (২২) ও মো. মিঠু (২২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আনোয়ার হোসেন রুবেল (৩৩),মো. সাদ্দাম হোসেন (৩৩),মো. আলামীন (৩২)ও মো. খোরশেদ আলী (২৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আলমগীর (২১),মো. সজিব হাওলাদার (২৫), মো. ইয়ামিন আলী (৪৭),মো. জাকাবুল সরকার (২৪),মো. রবিউল (২৩), মো. রিপন হোসেন (১৮),সানি হোসেন (৩২), বুরেল (৩২) ও মো. দ্বীন ইসলাম (২৯)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইমন (২৬),মো. হাসান (৩২),সোহাগ (৩২) ও মো. রনি (৪৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা. রোজিনা আক্তার (৪০), মো. সৌরভ (১৮), মো. সোহাগ (১৮) ও মো. সিয়াম হাওলাদার (২০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শামীম ( ৩২), মো. আরিফ ( ২৮), মো. রিপন হোসেন ( ৩৫) ও রাশেদ আবিদ সুমন ( ৩৬)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















