০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

বিমানবন্দরে এপিবিএনের অভিযান: দুই মাসে ৩৬ ‘দর্শনার্থী ছদ্মবেশি’ গ্রেফতার

  • আপডেট: ০৭:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জন ‘দর্শনার্থী ছদ্মবেশি’কে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত দুই মাসে গ্রেফতার এসব র‌্যাপারকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

শনিবার (২৮ মার্চ) বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, কিছু র‌্যাপার বিমানবন্দর প্রবেশপথের গোলচত্বরের বাইরে ছদ্মবেশে ঘরে বেড়াতেন। যাত্রীদের দেখলে ব্যাগ র‌্যাপিংয়ের প্রস্তাব দিয়ে অতিরিক্ত টাকা নিতেন। তারা প্যান্টের নিচে লুকিয়ে পলিথিন বের করে দ্রুত ব্যাগ মুড়িয়ে দিতেন।

অভিযোগ উঠে, এই র‌্যাপিংয়ের জন্য যাত্রীদের নিকট থেকে তারা অতিরিক্ত টাকা আদায় করে। এমন অবস্থায় এই র‌্যাপারদের ধরতে বিশেষ অভিযান শুরু করে এয়াররপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

অভিযানের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে ২১ জন এবং মার্চে ১৫ জন র‌্যাপারকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

উল্লেখ্য, বিমানবন্দরের বহির্গমনের কনকর্সে নির্ধারিত মূল্যে র‌্যাপিংয়ের মেশিন স্থাপন করা আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিমানবন্দরে এপিবিএনের অভিযান: দুই মাসে ৩৬ ‘দর্শনার্থী ছদ্মবেশি’ গ্রেফতার

আপডেট: ০৭:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬