০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

হাসপাতালের চরম অব্যবস্থাপনা: সিটি স্ক্যান রিপোর্টে অন্য নারীর চিকিৎসা সংযুক্ত

  • আপডেট: ০৬:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরা হাইকেয়ার হাসপাতালে এক নারীর সিটি স্ক্যান রিপোর্ট দিয়ে আরেক নারীর চিকিৎসার অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসায় জাহানারা বেগম নামে ওই নারীর বর্তমান অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে উত্তরার অন্য একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এ ঘটনায় হাইকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান ভূইয়ার নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুল চিকিৎসার শিকার জাহানারা বেগমের স্বামী মো. মানিক সওদাগর বলেন, ‘মাথাব্যথার কারণে ২২ মার্চ আমার স্ত্রীকে উত্তরা ৭ নম্বর সেক্টরের হাইকেয়ার হাসপাতালে ভর্তি করি। সেখানে ডা. মনিরুজ্জামান ভূইয়ার তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। ভর্তির কিছুক্ষণ পরই সিটি স্ক্যান করা হয় এবং ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার পরই আমার স্ত্রী ছটফট শুরু করে।

তিনি বলেন, ‘একপর্যায়ে চিকিৎসকরা জাহানারার হাত-পা রশি দিয়ে বেঁধে চেতনানাশক প্রয়োগ করেন। ক্রমেই অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পরই এমন পরিস্থিতি দেখে আমাদের সন্দেহ হয়। পরে আমরা দেখতে পাই, জাহানারার সিটি স্ক্যান রিপোর্টের জায়গায় নাছিমা বেগম নামে অন্য এক নারীর সিটি স্ক্যান রিপোর্ট।

এ বিষয়ে প্রশ্ন করা হলে কর্তব্যরত চিকিৎসকরা কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো অন্য হাসপাতালে নেওয়ার সময় তাদের ১ লাখ ২০ হাজার টাকা দিতে বাধ্য করে। ’
মানিক সওদাগর বলেন, ‘স্ত্রীর জীবন বাঁচাতে ভুল চিকিৎসার শিকার হয়েও মোটা অঙ্কের বিল পরিশোধ করেছি। বর্তমানে যে হাসপাতালে ভর্তি করেছি, সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছেন সিটি স্ক্যানের ভুল রিপোর্ট অনুযায়ী চিকিৎসা দেওয়ায় এ অবস্থা হয়েছে। আর কেউ যাতে ভুল চিকিৎসার শিকার না হয় সেজন্য হাইকেয়ার হাসপাতাল ও ডা. মনিরুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে জিডি করেছি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের ভুলের শাস্তি দাবি করেন তিনি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মো. খালিদ মনসুর জানান, ‘জিডি হওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। এ বিষয়ে অবহেলা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হাসপাতালের চরম অব্যবস্থাপনা: সিটি স্ক্যান রিপোর্টে অন্য নারীর চিকিৎসা সংযুক্ত

আপডেট: ০৬:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬