০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা পেলেন আনসার ও ভিডিপি’র ১৫ ক্রীড়াবিদ

  • আপডেট: ০১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সোমবার উদ্বোধন করা হয় ক্রীড়া কার্ড ও ভাতা বিতরণ কর্মসূচি। “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠান দেশের ক্রীড়াবিদদের জন্য এক অনন্য স্বীকৃতির মঞ্চ হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি ২০টি ডিসিপ্লিনে দেশের ১২৯ জন ক্রীড়াবিদের হাতে সম্মাননা কার্ড তুলে দেন, যা ক্রীড়াবিদদের পেশাগত নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ।

এই গৌরবের অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সম্মানিত এই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন বাহিনীর দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ১৫ জন খেলোয়াড়রা। অনুষ্ঠানে বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়ন, আধুনিক খেলার মাঠ নির্মাণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার বিষয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন।

এই সম্মাননা প্রাপ্তি এবং বাহিনীপ্রধানের উপস্থিতি আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জুগিয়েছে। এ সময় আনসার মহাপরিচালক বাহিনীর ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনকারী বিশেষ সম্মাননাপ্রাপ্ত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা পেলেন আনসার ও ভিডিপি’র ১৫ ক্রীড়াবিদ

আপডেট: ০১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬