শিরোনাম:
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আপডেট: ০৯:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৮০৫৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (মঙ্গলবার) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কেভিন কেলি দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম ও বহুমুখী উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















