১২:৩১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

অভিযানের খবরে ফুটপাত থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

  • আপডেট: ১২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের নিচে অভিযানের খবর পেয়ে ফুটপাত থেকে মালপত্র সরিয়ে নেন ব্যবসায়ীরা। এর কিছুক্ষণ পর ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ব্যবসায়ীদের পরবর্তীতে ফুটপাতে না বসার জন্য সতর্ক করেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে মিরপুরের শেওড়াপাড়ায় ফুটপাতমুক্ত করতে অভিযান শুরু করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

সরেজমিন শেওড়াপাড়া এলাকায় দেখা যায়, অভিযান শুরুর পর পর ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।

অভিযান পরিচালনা করছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসাইন। তিনি বলেন, গণবিজ্ঞপ্তির পর ফুটপাতে কিছুটা মুক্ত হয়েছে। বাকিটুকু মুক্ত করতে আমাদের অভিযান চলমান থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, আজ অভিযান চলছে রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর, ফুলবাড়িয়া, বকশিবাজার থেকে চানখাঁরপুর, নাইটেংগেল মোড় থেকে আরামবাগ, ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী, গ্রিন রোড, আনন্দ সিনেমা হল, বসুন্ধরা ও কারওয়ান বাজার এলাকায়।

অন্যদিকে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও তালতলা। উত্তরার বিএনসিসি সেন্টার থেকে হাউজিং বিল্ডিং। গুলশান এলাকার কাকলী আউটগোয়িং এলাকায় অভিযান চলমান।

এই অভিযান ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানায় পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অভিযানের খবরে ফুটপাত থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

আপডেট: ১২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬