নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৩ কোটি ১৯ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ,গ্রেফতার ১৬৩
- আপডেট: ১২:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৮১০০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১৬৩ জন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানিয়েছে,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ১৯ লক্ষ ৪১ হাজার ছয়শত দশ) মিটার অবৈধ জাল,৩ হাজার ৬৬৪ কেজি মাছ,৩০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৪৮৪ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৩৩ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ৩৯টি মৎস্য আইন,৫ টি বেপরোয়া গতি আইন,১টি বালুমহাল,১টি মাদক,১টি বিশেষ ক্ষমতা আইন এবং ২টি হত্যা মামলাসহ মোট ৫৯টি মামলা দায়ের করা হয় এবং ৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।




















