তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
- আপডেট: ০৪:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ১২,আদাবরে ১১, শেরেবাংলা নগরে ৪,তেজগাঁও থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ ও হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ওমর ফারুক ( ১৯), মো. অনিক প্রধান ( ২৫), মো. শাকিল আল জাবির ওরফে শুভ ( ২৫), মো. শাহীন ( ৩৮), মো. ইমন ( ২২),
মো. হৃদয় খান ( ২৪), মো. ফাহিম হক ( ২৪), মো. রেজাউল (২৪), মো. আব্দুর রহমান ( ৩৩), খন্দকার জাহিদ হাসান সাকির ( ২৩),সোলায়মান ( বয়স উল্লেখ নেই) ও মো. আতাহার আলী দিদার ( বয়স উল্লেখ নেই)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাগর মিয়া ( ৩৫), মো. রকি মিয়া ( ১৯), আরমান মিয়া ( ১৯), গোলাম মৌলা ( ১৯), মো. মিরাজ ( ২২), মো. মনির মিয়া ( ২৫), মো. বাবু মিয়া ( ৩০), মো. কবির হোসেন ( ৩০), মো. মামুন মিয়া ( ৩০) ও মো. টিপু সুলতান ( ৩৪)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- শামীম (১৮),মো. বিশাল (২০), মো. জয় (২৯) ও মো. শাকিল (২৪)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শাহিন ফরাজী (২৪), মো. আলেক দেওয়ান (৩৬), মো. বিল্লাল মিয়া (৩৬), মো. রবিউল ইসলাম (২২), মো. মোর্শেদ আলম (৩২), মো. রানা মিয়া (২৪), মো. আল আমিন সরদার (২৪), মো. শ্রাবন দেওয়ান( বয়স অনেক নাই) ও মো. মিজান (৩০)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা নাসিমা বেগম (৩৫), মৌসমী (২১),মো. আলম (২২) ও মো. আল আমিন (৪৫)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জিসান (২০) ও মোস্তাকিম (২০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
















