শিরোনাম:
দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
- আপডেট: ০৬:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৮০৫১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের দুইজন ডিআইজিসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী,হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ও মো. মনিরুজ্জামানকে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদায় বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে এবং পুলিশ অধিদপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।




















