১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

  • আপডেট: ০৭:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭১৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (০৫ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ এসব মামলা করে।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১৩টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ১০৭টি সিএনজি ও ২০৩টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১ টি বাস, ৩১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৩টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি, ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪ টি বাস, ৮টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং ও ১৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

আপডেট: ০৭:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬