০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা,আটক ১

  • আপডেট: ০৯:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৮১২৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে আবু তৈয়ব নামের এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার “জে আর এন্ড ব্রাদার্স” নামক একটি সিল তৈরির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় শাহবাগ থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা,আটক ১

আপডেট: ০৯:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬