০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পুলিশের ছয় কর্মকর্তা নতুন দায়িত্বে

  • আপডেট: ০৩:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল)  পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল রেঞ্জে সংযুক্ত (বর্তমানে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়নকৃত) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে ডিএমপিতে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ-পুলিশে, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জ, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সজীব ত্রিপুরাকে পুলিশ সদরদপ্তরে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপিতে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপিতে পদায়ন করা হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশের ছয় কর্মকর্তা নতুন দায়িত্বে

আপডেট: ০৩:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬