পুলিশ সদস্যদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস: পুলিশ সুপার ফরহাদ হোসেন
- আপডেট: ০১:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দায়িত্ব পালন ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন পুলিশ সুপার এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি সকলকে ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিভিন্ন সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ লাইন্সের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



















