গুলিস্তানে ১১৭ চোরাই মোবাইল উদ্ধার,চোর গ্রেফতার
- আপডেট: ১১:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে ১১৭ টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম–জহুরুল ইসলাম (৩৮)।
রবিবার (১১ এপ্রিল) ডিএমপি মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার পর রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ একজন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি টিম। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জহুরুল দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল স্বল্পমূল্যে কিনে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



















