১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি

  • আপডেট: ০৮:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১৮০৫০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সাইবার ক্রাইম প্রতিরোধে দক্ষ জনবল গঠন ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা কামনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (১৩ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকাকে প্রশংসা করেন ডেপুটি হেড অব মিশন।

তিনি ক্রাউড কন্ট্রোল, সাইবার সিকিউরিটি, ফরেনসিক, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা, ভুয়া দলিল যাচাই এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেন।

এসময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে জার্মান সরকারের আগ্রহকে স্বাগত জানান আইজিপি। তিনি সাইবার ক্রাইম প্রতিরোধে দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে জার্মানির সহযোগিতা কামনা করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি

আপডেট: ০৮:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬